পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ ও চিকিৎসা (Erectile Dysfunction Causes & Treatment)

পুরুষাঙ্গ না দাঁড়ানো বা যথেষ্ট শক্ত না হওয়া, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Erectile Dysfunction (ED) বলা হয়। এটি বর্তমানে অনেক পুরুষের মধ্যে দেখা যায় এবং এটি একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটি শারীরিক ও মানসিক উভয় কারণেই হতে পারে।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হরমোনের ভারসাম্যহীনতা (বিশেষ করে টেস্টোস্টেরন কমে যাওয়া), মানসিক চাপ, উদ্বেগ এবং ধূমপানের মতো কারণগুলো ED-এর ঝুঁকি বাড়ায়। পাশাপাশি অতিরিক্ত ক্লান্তি, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনও এই সমস্যার জন্য দায়ী হতে পারে।

আজকে আমরা বিস্তারিতভাবে জানবো পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ, লক্ষণ এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি, যাতে আপনি সহজেই সমস্যাটি বুঝে সঠিক সমাধানের দিকে এগোতে পারেন।

পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ কী? ইরেক্টাইল ডিসফাংশন কেন হয়?

পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ কী ইরেক্টাইল ডিসফাংশন কেন হয়

গবেষণায় দেখা গেছে, পুরুষাঙ্গ না দাঁড়ানো একটি বহুমাত্রিক সমস্যা, যা শারীরিক, মানসিক, জীবনধারা এবং বিভিন্ন চিকিৎসাজনিত কারণে হতে পারে। প্রতিটি কারণই সরাসরি যৌন সক্ষমতার ওপর প্রভাব ফেলে এবং সময়মতো সঠিকভাবে চিহ্নিত করা না হলে সমস্যাটি দীর্ঘস্থায়ী হতে পারে।

চলুন নিচে বিস্তারিতভাবে জেনে নেই, পুরুষাঙ্গ না দাঁড়ানোর প্রধান কারণগুলো কী এবং কীভাবে এগুলো আপনার স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে।

শারীরিক কারণ 

রক্ত সঞ্চালনে সমস্যা

লিঙ্গ শক্ত হওয়ার জন্য সেখানে পর্যাপ্ত রক্ত যেতে হয়। যদি রক্ত ঠিকমতো না পৌঁছায়, তাহলে লিঙ্গ পুরোপুরি শক্ত হয় না অথবা কিছু সময় পর নরম হয়ে যায়। এই সমস্যার সাধারণত প্রধান কারণ হচ্ছে, রক্তনালীতে ব্লক (চর্বি জমা), উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ। 

ডায়াবেটিস

ডায়াবেটিস থাকলে পুরুষাঙ্গ না দাঁড়ানোর সমস্যা খুবই কমন। সহজভাবে বললে ডায়াবেটিস স্নায়ু নষ্ট করে এবং রক্তনালী দুর্বল করে যার ফলে লিঙ্গে সিগন্যাল ও রক্ত দুটোই কমে যায়। 

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ থাকলে রক্তনালী শক্ত হয়ে যায়। এর ফলে লিঙ্গে রক্ত প্রবাহ কমে যায় এবং ইরেকশন দুর্বল হয়। 

হরমোনের ভারসাম্যহীনতা

টেস্টোস্টেরন হলো পুরুষদের প্রধান যৌন হরমোন। এটি কমে গেলে যৌন ইচ্ছা কমে যায় এবং লিঙ্গ শক্ত হওয়ার ক্ষমতা কমে। 

স্নায়বিক সমস্যা

লিঙ্গ শক্ত হওয়ার জন্য মস্তিষ্ক থেকে সিগন্যাল যেতে হয়। যদি স্নায়ুতে সমস্যা হয় সিগন্যাল ঠিকমতো যায় না ফলে ইরেকশন হয় না। স্পাইনাল ইনজুরি এবং স্ট্রোক এর কারণে এই সমস্যা হয়ে থাকে। 

পেলভিক অঞ্চলে আঘাত

যদি কোমর বা নিচের অংশে আঘাত লাগে, তাহলে স্নায়ু বা রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্ঘটনা বা দীর্ঘ সময় বাইক চালানোর কারণে এই সমস্যা হতে পারে। 

পুরুষাঙ্গ না দাঁড়ানোর মানসিক কারণ

মানসিক কারণ

অনেকেই মনে করেন পুরুষাঙ্গ না দাঁড়ানোর সমস্যা শুধু শরীরের কারণে হয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই এর মূল কারণ মানসিক। তবে আশার কথা হচ্ছে, মানসিক কারণে হওয়া ED বেশিরভাগ সময়ই পুরোপুরি ঠিক করা সম্ভব। চলুন একে একে সহজভাবে বুঝিঃ 

মানসিক চাপ

দৈনন্দিন জীবনে কাজের চাপ, টাকা-পয়সার চিন্তা, পারিবারিক সমস্যা, এসব আমাদের মস্তিষ্ককে সবসময় ব্যস্ত রাখে। যখন আপনি স্ট্রেসে থাকেন, মস্তিষ্ক যৌন উত্তেজনার সিগন্যাল ঠিকমতো পাঠাতে পারে না ও শরীর “Relax Mode” এ যেতে পারে না যার ফলে ইরেকশন হতে দেরি হয় বা একদমই হয় না

সহজ উদাহরণ: অফিসে অনেক টেনশন নিয়ে বাসায় ফিরলেন—এই অবস্থায় শরীর যৌনতার জন্য প্রস্তুত থাকে না।

দুশ্চিন্তা

দুশ্চিন্তা পুরুষাঙ্গ না দাড়ানোর সবচেয়ে সাধারণ মানসিক কারণগুলোর একটি। বিশেষ করে “Performance Anxiety”

এর মানে হচ্ছেঃ 

  • “আমি পারবো তো?”
  • “পার্টনার কি খুশি হবে?”
  • “আগে তো সমস্যা হয়েছিল, এবারও হবে না তো?”

এই চিন্তাগুলোই সমস্যা তৈরি করে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একবার সমস্যা হলে, সেই ভয় পরের বার আবার সমস্যা তৈরি করে যা একটা Cycle এর মতো হয়ে যায়।

বিষণ্নতা

বিষন্নতায় থাকলে মানুষ সাধারণত কোনো কিছুতেই আগ্রহ পায় না এবং যার মধ্যে যৌন জীবনও পড়ে। এতে করে যৌন ইচ্ছা কমে যায় এবং শরীরের এনার্জি কমে যায়। আরও গুরুত্বপূর্ণ হলো ডিপ্রেশনের কিছু ওষুধও পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ হতে পারে। 

অপরাধবোধ

অনেক সময় ব্যক্তিগত বা ধর্মীয় কারণে, বা অতীতের কোনো অভিজ্ঞতার জন্য মনে অপরাধবোধ কাজ করে। অতিরিক্ত হস্তমৈথুন নিয়ে অপরাধবোধ, অতীত সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা, এই ধরনের মানসিক চাপ যৌন পারফরম্যান্সে প্রভাব ফেলে

সম্পর্কজনিত সমস্যা ও আত্মবিশ্বাসের অভাব

দাম্পত্য বা প্রেমের সম্পর্কে সমস্যা থাকলে সেটি সরাসরি যৌন জীবনে প্রভাব ফেলে যেমনঃ পার্টনারের সাথে ঝগড়া, মানসিক দূরত্ব, কমিউনিকেশন সমস্যা এছাড়াও নিজের শরীর বা পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাস না থাকলে এবং “আমি যথেষ্ট ভালো না” এই ধরনের চিন্তা থাকলে, ইরেকশন সমস্যা দেখা দেয়।

মানসিক vs শারীরিক সমস্যা কিভাবে বুঝবেন?

যদি লক্ষ্য করেন, সকালে বা ঘুমের মধ্যে স্বাভাবিক ইরেকশন হয় কিন্তু যৌন সময় হয় না তাহলে সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক।

পুরুষাঙ্গ না দাঁড়ানোর জীবনধারার কারণ

জীবনধারার কারণ

আমাদের দৈনন্দিন অভ্যাস বা লাইফস্টাইল অনেক সময় অজান্তেই যৌন সক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। ভালো বিষয় হলো এই কারণগুলো ঠিক করলে অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াই সমস্যা অনেকটাই ভালো হয়ে যায়। চলুন একে একে সহজভাবে বুঝিঃ 

পর্যাপ্ত ঘুম না হওয়া

ঘুম আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমোনের জন্য। যখন আপনি ঠিকমতো ঘুমান না তখন টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং শরীর ক্লান্ত থাকে যার ফলে যৌন ইচ্ছা কমে ও ইরেকশন দুর্বল হয়

সহজ উদাহরণ: প্রতিদিন ৪–৫ ঘণ্টা ঘুমালে ধীরে ধীরে যৌন শক্তি কমে যেতে পারে।

অনিয়মিত খাবার অভ্যাস

আপনি যা খান, সেটাই আপনার শরীরকে প্রভাবিত করে। যদি আপনি সময়মতো না খান, পুষ্টিকর খাবার না খান তাহলে শরীর দুর্বল হয়, রক্ত সঞ্চালন খারাপ হয় যার ফলে পুরুষাঙ্গ দাঁড়ানোতে প্রভাব পরতে পারে। 

ধূমপান

ধূমপান পুরুষাঙ্গ না দাঁড়ানোর অন্যতম বড় কারণগুলোর একটি। তামাক রক্তনালী সরু করে দেয় ও রক্ত চলাচল কমিয়ে দেয় যার ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না তবে এই সমস্যা সমাধানযোগ্য, ধূমপান বন্ধ করলে অনেক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি দেখা যায়। 

অ্যালকোহল পান

অল্প পরিমাণে অ্যালকোহল কিছু ক্ষেত্রে সমস্যা না করলেও, অতিরিক্ত পান করলে সমস্যা তৈরি হয়। অতিরিক্ত অ্যালকোহল স্নায়ুতন্ত্র দুর্বল করে এবং মস্তিষ্কের সিগন্যাল ধীর করে দেয় যার ফলে ইরেকশন ঠিকমতো হয় না। 

অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া

ফাস্ট ফুডে সাধারণত বেশি থাকে চর্বি, কোলেস্টেরল যা রক্তনালী ব্লক করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় যার ফলে ইরেকশন সমস্যাও বাড়ে।

দীর্ঘ সময় মোটরবাইক চালানো বা বসে থাকা

অনেকেই দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন বা বাইক চালান। এতে করে পেলভিক এলাকায় চাপ পড়ে, রক্ত সঞ্চালন কমে যায় যা দীর্ঘমেয়াদে পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ হতে পারে। 

পুরুষাঙ্গ না দাঁড়ানোর চিকিৎসাজনিত কারণ 

চিকিৎসাজনিত কারণ 

অনেক সময় পুরুষাঙ্গ না দাঁড়ানোর সমস্যা সরাসরি কোনো রোগের কারণে হয় না, বরং সেই রোগের চিকিৎসা, ওষুধ বা অপারেশনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক রোগী বুঝতেই পারেন না যে তারা যে ওষুধ খাচ্ছেন সেটিই সমস্যার কারণ হতে পারে। চলুন সহজভাবে বুঝিঃ 

ডায়াবেটিসের চিকিৎসাজনিত প্রভাব

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অনেক সময় দীর্ঘদিন ওষুধ বা ইনসুলিন নিতে হয়। যদিও এই ওষুধগুলো প্রয়োজনীয়, তবে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে স্নায়ু দুর্বল হয় এবং কিছু ক্ষেত্রে ওষুধের প্রভাবেও যৌন সক্ষমতা কমতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, বেশি ক্ষতি করে “অনিয়ন্ত্রিত ডায়াবেটিস”, ওষুধ না।  তাই ডায়াবেটিস কন্ট্রোল রাখা সবচেয়ে জরুরি।

হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ওষুধ

হৃদরোগ ও উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ পুরুষাঙ্গ না দাঁড়ানোর কারণ হতে পারে। যেমন, কিছু Beta-blocker ও কিছু Diuretics, এগুলো রক্ত প্রবাহ কমিয়ে দেয় এবং যৌন উত্তেজনার সিগন্যাল কমায়। তবে সব ওষুধ না কিছু নির্দিষ্ট ওষুধেই এই সমস্যা হয়। 

ডিপ্রেশন ও মানসিক রোগের ওষুধ

ডিপ্রেশন ও মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ অনেক সময় পুরুষাঙ্গ না দাঁড়ানোর সমস্যা তৈরি করে। যেমন, SSRIs (Selective Serotonin Reuptake Inhibitors) এগুলো যৌন ইচ্ছা কমায় ও ইরেকশন দেরিতে বা দুর্বল করে তখন রোগীরা প্রায়ই বলেন “ওষুধ খাওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়েছে”। 

হরমোনাল ওষুধ

কিছু ক্ষেত্রে শরীরে হরমোন নিয়ন্ত্রণের জন্য ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলো টেস্টোস্টেরন কমিয়ে দিতে পারে ও যৌন ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে Prostate সমস্যার চিকিৎসার ঔষধ। 

অস্ত্রোপচারের পার্শ্বপ্রতিক্রিয়া

পেলভিক এলাকা বা প্রোস্টেটের অপারেশনের পর অনেক সময় পুরুষাঙ্গ না দাঁড়ানোর সমস্যা দেখা যায়। এর মূল কারণ হলো, অপারেশনের সময় স্নায়ু বা রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে মস্তিষ্ক থেকে সিগন্যাল ঠিকমতো যায় না এবং লিঙ্গে রক্ত পৌঁছায় না। 

খুব গুরুত্বপূর্ণ সতর্কতা

অনেক রোগী এই ভুলটি করেন, ওষুধ খাওয়ার পর সমস্যা দেখে নিজে নিজে ওষুধ বন্ধ করে দেন যা খুব বিপজ্জনক কারণ মূল রোগ (যেমন প্রেসার, ডায়াবেটিস) আরও খারাপ হতে পারে। 

তাহলে কী করবেন?

যদি মনে হয় ওষুধের কারণে সমস্যা হচ্ছে:

  1. নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না
  2. ডাক্তারের সাথে খোলামেলা কথা বলুন
  3. বিকল্প ওষুধ আছে কিনা জিজ্ঞাসা করুন

অনেক ক্ষেত্রে:

  • ওষুধ পরিবর্তন করলেই সমস্যা ঠিক হয়ে যায়

পুরুষাঙ্গ না দাঁড়ানোর সঠিক চিকিৎসা ও প্রতিকার

পুরুষাঙ্গ না দাঁড়ানোর সঠিক চিকিৎসা ও প্রতিকার

পুরুষাঙ্গ না দাঁড়ানো বা Erectile Dysfunction (ED) এমন একটি সমস্যা, যা সঠিকভাবে চিকিৎসা করলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো করা সম্ভব। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব রোগীর চিকিৎসা একরকম হয় না। কারণ কারো সমস্যা মানসিক, কারো শারীরিক, কারো আবার ওষুধের কারণে তাই চিকিৎসা সবসময় “কারণ অনুযায়ী” করতে হয়

সমস্যার সঠিক কারণ নির্ণয়

চিকিৎসা শুরু করার আগে ডাক্তার সাধারণত কিছু বিষয় যাচাই করেন, 

আপনার কাছে জানতে চাইতে পারেনঃ 

  • কতদিন ধরে সমস্যা হচ্ছে
  • সবসময় হয়, নাকি মাঝে মাঝে
  • সকালে ইরেকশন হয় কিনা
  • কোনো রোগ (ডায়াবেটিস, প্রেসার) আছে কিনা

প্রয়োজন হলে কিছু টেস্ট করা হয়ঃ 

  • রক্ত পরীক্ষা (Sugar, Testosterone)
  • Blood Pressure
  • Heart checkup

কেন এটা গুরুত্বপূর্ণ?

কারণ সঠিক কারণ না জানলে সঠিক চিকিৎসা সম্ভব না

জীবনধারা পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা

যারা নতুনভাবে এই সমস্যায় ভুগছেন বা যাদের সমস্যা হালকা, তাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ

নিয়মিত ব্যায়াম ও শারীরিক কার্যক্রম

সপ্তাহে কমপক্ষে ৫ দিন ৩০–৪৫ মিনিট ব্যায়াম করুন। 

সবচেয়ে উপকারীঃ 

  • দ্রুত হাঁটা
  • সাইক্লিং
  • হালকা জগিং

এতে কী হয়?

  • রক্ত সঞ্চালন বাড়ে
  • হৃদযন্ত্র ভালো থাকে
  • টেস্টোস্টেরন বাড়ে

গবেষণায় দেখা গিয়েছে, অনেক রোগী শুধু ব্যায়াম শুরু করেই ৪–৬ সপ্তাহে উন্নতি পান

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

একটি “Heart-healthy diet” ED-এর জন্যও ভালো। 

খাবারে রাখুনঃ 

  • শাকসবজি
  • ফল
  • বাদাম
  • মাছ

খাওয়া কমিয়ে দিনঃ কমান:

  • ফাস্ট ফুড
  • অতিরিক্ত লাল মাংস
  • চিনি

এতে করে রক্তনালী পরিষ্কার থাকে ও ইরেকশন ভালো হয়। 

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা

প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুম খুব জরুরি। ঘুম কম হলে টেস্টোস্টেরন কমে যায়, ক্লান্তি বাড়ে যার ফলে  ইরেকশন সমস্যা বাড়ে। 

ধূমপান ও অ্যালকোহল ত্যাগ

ধূমপান = রক্তনালীর শত্রু

অ্যালকোহল (অতিরিক্ত) = স্নায়ুর শত্রু

ধুমাপান ও অ্যালকোহল বন্ধ করার ১–৩ মাসের মধ্যে উন্নতি দেখা যেতে পারে। 

মানসিক চিকিৎসা

যদি সমস্যা মানসিক হয়, তাহলে এই অংশ সবচেয়ে বেশি কাজ করে। 

স্ট্রেস ম্যানেজমেন্ট

প্রতিদিন ১০–১৫ মিনিট সময় দিন নিজের জন্য করতে পারেন মেডিটেশন, গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম এবং নামাজ/প্রার্থনা যার ফলে মস্তিষ্ক শান্ত হয় এবং যৌন উত্তেজনা স্বাভাবিক হয়। 

কাউন্সেলিং ও থেরাপি

যদি Performance anxiety থাকে তাহলে একজন সাইকোলজিস্টের সাহায্য নিন। এতে করে ভয় কমে

যাবে এবং আত্মবিশ্বাস বাড়বে। অনেক সময় ৪–৬টি সেশনেই ভালো ফল পাওয়া যায়

দাম্পত্য সম্পর্ক উন্নয়ন

অনেকেই এই অংশটি এড়িয়ে যান কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এই উন্নয়নের জন্য করণীয়, পার্টনারের সাথে খোলামেলা কথা বলা, চাপ না নেওয়া ও সময় নিয়ে সম্পর্ক গড়ে তোলা। এতে করে, মানসিক বাধা দূর হয় ও স্বাভাবিক ইরেকশন ফিরে আসে

ওষুধের মাধ্যমে চিকিৎসা

যখন জীবনধারা ও মানসিক পরিবর্তন যথেষ্ট না হয়, তখন ডাক্তার ওষুধ দেন। সবচেয়ে বেশি ব্যবহৃত ও কার্যকর ওষুধ হচ্ছে PDE5 Inhibitors (যেমন Sildenafil, Tadalafil)। এই ঔষধ গুলো লিঙ্গে রক্ত প্রবাহ বাড়ায়। এই ঔষধ গুলো খেতে হয় সাধারণত যৌন মিলনের আগে নির্দিষ্ট সময় অনুযায়ী। 

খুব গুরুত্বপূর্ণ সতর্কতা:

  • ঔষধগুলো ডাক্তার এর পরামর্শ ছাড়া খাওয়া বিপদজ্জনক হতে পারে। 

ডাক্তার এর পরামর্শ নিতে আজই যোগাযোগ করুনঃ

মোবাইলঃ ০১৮১৭-১৪৬৬৪০, ০১৭০৬৩২০০৩৯

হরমোন থেরাপি

যদি টেস্টোস্টেরন কম থাকে তখন হরমোন থেরাপি একটি কার্যকরী সমাধান হয়ে থাকে। 

ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ

অনেকেই বন্ধুর কথা শুনে বা অনলাইনে দেখে ওষুধ খান যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ ভুল ডোজ, ভুল ওষুধ এবং পার্শ্বপ্রতিক্রিয়া তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিন। 

আধুনিক চিকিৎসা পদ্ধতি

যখন সাধারণ চিকিৎসা কাজ করে না, তখন এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়ঃ 

ভ্যাকুয়াম ডিভাইস

একটি পাম্পের মতো ডিভাইস

কীভাবে কাজ করে?

  • লিঙ্গে রক্ত টেনে আনে
  • ইরেকশন তৈরি করে

কার জন্য ভালো?

  • যাদের ওষুধে কাজ হচ্ছে না

ইনজেকশন থেরাপি

লিঙ্গে সরাসরি ওষুধ দেওয়া হয় যার ফলে দ্রুত শক্ত হয়। এই পদ্ধতি সাধারণত ডাক্তারই ব্যবহার করান। 

সার্জারি

এটি হচ্ছে শেষ ধাপের চিকিৎসা। 

কখন করা হয়?

  • অন্য সব চিকিৎসা ব্যর্থ হলে

এতেঃ 

  • একটি ডিভাইস বসানো হয়
  • প্রয়োজন অনুযায়ী ইরেকশন তৈরি করা যায়

কখন ডাক্তারের কাছে যাবেন

কখন ডাক্তারের কাছে যাবেন?

পুরুষাঙ্গ না দাঁড়ানো বা Erectile Dysfunction অনেক সময় সাময়িক কারণেও হতে পারে। কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া খুব জরুরি। নিচের লক্ষণগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিনঃ 

দীর্ঘদিন সমস্যা থাকলে

যদি ২–৩ মাস বা তার বেশি সময় ধরে নিয়মিত এই সমস্যা থাকেঃ 

  • প্রায় প্রতিবারই ইরেকশন না হওয়া
  • বা ইরেকশন ধরে রাখতে না পারা

কেন জরুরি?

এটি শরীরের ভেতরের কোনো বড় সমস্যার (যেমন রক্তনালী বা হরমোন সমস্যা) লক্ষণ হতে পারে

হঠাৎ করে সমস্যা শুরু হলে

আগে সব স্বাভাবিক ছিল, হঠাৎ করে সমস্যা শুরু হয়েছে। এটি হতে পারে মানসিক চাপের কারণে, নতুন কোনো রোগের কারণে বা নতুন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তাই কারণ দ্রুত খুঁজে বের করা দরকার। 

সকালে বা ঘুমের মধ্যে ইরেকশন না হলে

সাধারণত সুস্থ পুরুষদের ঘুমের মধ্যে বা সকালে স্বাভাবিক ইরেকশন হয়। যদি এটি একদমই না হয় তাহলে সমস্যা শারীরিক হওয়ার সম্ভাবনা বেশি এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। 

নতুন কোনো ওষুধ খাওয়ার পর সমস্যা হলে

যদি নতুন কোনো ওষুধ শুরু করার পর ইরেকশন সমস্যা শুরু হয়, তাহলে এটি হতে পারে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যার করণীয় হচ্ছে নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না এবং দ্রুত ডাক্তারের সাথে কথা বলুন। 

ব্যথা, বাকা হয়ে যাওয়া বা অন্য অস্বাভাবিকতা থাকলে

যদি লিঙ্গে ব্যথা হয়, বাকা হয়ে যায় বা অন্য কোনো অস্বাভাবিক পরিবর্তন হয় তাহলে এটি অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে তাই তখন দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। 

জরুরি সতর্কতা

নিচের ভুলগুলো অনেকেই করেন—

  •  লজ্জার কারণে চুপ থাকা
  • বন্ধু বা ইন্টারনেট দেখে ওষুধ খাওয়া
  • সমস্যাকে “নিজে নিজে ঠিক হয়ে যাবে” ভাবা

এগুলো সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। 

যদি আপনার মনে হয়ে থাকে আপনার দ্রুত ডাক্তার এর পরামর্শ নেয়া জরুরি তাহলে আজই যোগাযোগ করুন, হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ার এ যেখানে আপনি পরামর্শ নিতে পারবেন বাংলাদেশের প্রথম এবং ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের সেরা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাঃ মুশতাক আহমেদ এর কাছ থেকে। 

আজই যোগাযোগ করুনঃ 

মোবাইলঃ ০১৮১৭-১৪৬৬৪০, ০১৭০৬৩২০০৩৯

ঠিকানাঃ 

প্রধান কার্যালয়ঃ মান্নান হাইটস, সেকশন-১২, ব্লক-বি, রোড-৬, হাউস-১০০, পল্লবী, মিরপুর, ঢাকা-১২২১

মিরপুর-১০ চেম্বারঃ চতুর্থ তলা, বাসা-০১, রোড-০৭, ব্লক-এ, সেকশন-১০, মিরপুর-১০, ঢাকা-১২১৬

সিলেট চেম্বারঃ থাইরোকেয়ার লেভেল-৩ আল মাদানী টাওয়ার, আজাদি ৬১,৬২ নয়া সড়ক মিরবক্স টুলা, সিলেট উইমেন্স মেডিকেল হসপিটাল এর বিপরীত। 

দিনাজপুর চেম্বারঃ ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল মোড় ( হাসপাতাল ২ নম্বর গেট এর সামনে) দিনাজপুর সদর ৫২০০। 

Scroll to Top